আজ ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৯ শাবান, ১৪৪৭
| Login
School Header Image
নিউজ:

ফাযিল ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ পরীক্ষার্থীদের ফরম পূরণ ০৫/১১/২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে……………

প্রতিষ্ঠান পরিচিতি

Mathbaria Govt College

পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া  উপজেলা শহরের ০৭ কিলোমিটার পশ্চিমে ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে বলেশ্বর নদীর কোল ঘেষে সুন্দর ও মনোরম পরিবেশে ‘বেতমোর আশ্রাফুল উলূম ফাযিল ডিগ্রি মাদ্রাসাটি’ অবস্থিত। মাদ্রাসাটি মঠবাড়িয়া উপজেলার ৮৪ বছরের প্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৩৮ সালে স্থানীয় কতিপয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ‘বেতমোর আশ্রাফুল উলূম ফাযিল ডিগ্রি মাদ্রাসাটি’ প্রতিষ্ঠিত করেন। তাঁদের মধ্যে আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ নেহাগবান প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সকলের হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছেন। তখন মাদ্রাসার ভবনটি ছিল একখানা গোলপাতার ঘর। আজ বেতমোর আশ্রাফুল উলূম ফাযিল ডিগ্রি মাদ্রাসাটি একতলা, দোতলা পাকা ভবনে সুসজ্জিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। দাখিল ও আলিম হিসেবে 15/০2/১৯49 খ্রিঃ ,ফাযিল হিসেবে ০১-০৭-১৯৫৬ খ্রি: তারিখে মাদ্রাসাটি অনুমতি পায়। মাদ্রাসাটি ০১/০৯/১৯৮৫ খ্রিঃ তারিখ থেকে M P O ভুক্ত হয়।   বর্তমানে মাদ্রাসাটিতে ফাযিল শ্রেণী পর্যন্ত বিদ্যমান। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।


Top